Haajar Bichhana from Fossils 4

Song : Haajar Bichhana | হাজার বিছানা
Album : Fossils 4
Performer : Fossils
Vocals : Male Lead & Male Chorus
এক হাত থেকে অন্য হাতে, শুধু বদলাও হাজার বিছানায়
কিসের সান্ত্বনা খুঁজে বেড়াও;
কোন লজ্জায় বহু ব্যাবহৃত, ঠোঁটে হাসি রেখেছো এঁকে
হারিয়েছো কি নিরুদ্দেশে ঠিকানা দাও।

এক হাত থেকে অন্য হাতে, শুধু বদলাও হাজার বিছানায়
কিসের সান্ত্বনা খুঁজে বেড়াও;
কোন লজ্জায় বহু ব্যাবহৃত, ঠোঁটে হাসি রেখেছো এঁকে
হারিয়েছো কি নিরুদ্দেশে ঠিকানা দাও।

তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমার এ মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়।
এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।

এক দিন শেষ হয়ে যাবে সব, শেষ হবে লোক ঠকানোর উৎসব
যা তুমি ভাবছো আজ অসম্ভব কাল হবে
সেই ফেলে আসা ফিরে আসার পথ, আর ছুঁড়ে ফেলা কোনোও শপথ
অনুশোচনার আছে জেগে রাত, সকাল হবেই
রঙ পাল্টে নেবে গিরগিটি, বিপ্লব শুধু Amity
পাইকারী এই কারবারে, বারে বারে।
ও.... দাঁড়িয়ে আজ Gypsy Caravan, যাবো as soon as I can
বৃথা উদ্ভিদ ঘড়বাড়ি তে রাত বাড়ে
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমার এ মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়।
এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।

এক দিন শেষ হয়ে যাবে সব (Lead & Background Chorus) [Repeat 10 Times]

Kkhnoro Aamar Fossil from Fossils 4

Song : Kkhnoro Aamar Fossil | খোঁড়ো আমার ফসিল
Album : Fossils 4
Performer : Fossils
Vocals : Male Lead & Male Chorus

ভেসে যাচ্ছি এবং ভিজে যাচ্ছি আবার
এক অপূর্ব অসম্ভবে.....
শোনো তুমি আমার হবে, বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার।
ফিরে এসো সাহসীনী, অথবা ডুবে যাও
এ আবেগের, মহোৎসবে....
শোনো তুমি আমার হবে, বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার।

তীরে এসো সাহসীনী, অথবা ডুবে যাও
এ আবেগের, মহোৎসবে....
শোনো তুমি আমার হবে, বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার।

মাঝে মাঝে দেখি তোকে
অতীতে ফিরি পলকে
আর নতুন কোনোও স্তবকে
বন্দী হয় সে অনুভব...
এএএএ....
অন্ধ হয়ে যেতাম যদি
কল্পনার নিজস্ব নদী
অন্ধকার সমুদ্রে ভেসে এ
জানাতো ফেরাটা অসম্ভব
খোঁড়ো আমার ফসিল, অনুভূতির মিছিল
প্রতিক্রিয়াশীল, কোনোও বিপ্লবে...
শোনো তুমি আমার হবে, বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে, আজও তুমি কি আমার
শোনো তুমি আমার হবে, বলো তুমি কি আমার
শোনো তুমি কি আমার হবে, তুমি কি আমার আ হা হা আ.....

যদি এ হৃদয় ছুঁতে,সান্নিধ্যের বিদ্যুতে
একবার যদি হতে, বাঁচার শেষ সম্ভাবনা.....
আজ জানি দিচ্ছে যে, অবমৃত্যুর ইচ্ছে যে
তোর নিষ্ঠুর দৃষ্টিতে, কখনও আশ্বাস পাবো না....
তুই শেষ স্পন্দন আমার, মৃত্যুর শমন আমার
মৃত্যুর কারণ আমার, রহস্যের সমাধান।
ক্ষতবিক্ষত শিরাতে... তুই অন্তঃপীড়াতে
প্রেমের প্রত্যাখাতে...
আজও তোর.......
অনুসন্ধান